×
×
×

শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ

নতুন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সময় এক সাংবাদিক তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হিসেবে উল্লেখ করেন। এর জবাবে সাংবাদিক ‘প্রফেশনাল ওয়েতে’ প্রশ্ন করবেন বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সাংবাদিকের প্রশ্ন ছিল, পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি হাদির খুনিদেরও ফেরত দেওয়ার জন্য বলেছে। কোনও আপডেট আছে কি না? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?

এর জবাবে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারও আত্মীয় হিসেবে নয়। আশা করি, আরও প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।

এসময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, উনি বহু বছর ধরে কার সঙ্গে ছিলেন? উনি কী করেছেন? এটা পরিষ্কারভাবে দেখা গেছে।

এরপর তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন— এটা আমরা জানি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, জানা মতে, ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে। আমার মনে হয়, রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যদি আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটি তার জন্য খুব একটা সুখবর হবে না।

আন্দালিভ রহমান পার্থ বলেন, শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, আমরা তাদের সবাইকে দেশে ফেরত চাই।


Source: AI & ETV

শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ Reviewed by Admin on August 25, 2026 Rating: 5
Powered by Blogger.