লালমনিরহাটে মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে হামলার শিকার শিক্ষক আজিমুল ইসলাম মারা গেছেন। শুক্রবার রংপুরের এম আর খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আজিমুল ইসলাম লালমনিরহাট সদরের ট্রেনিংল্যাব স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির সহকারী শিক্ষক ছিলেন। মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদের জেরে প্রায় এক মাস আগে এলাকার কয়েকজন তাঁর ওপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুরের এম আর খান হাসপাতালে নেওয়া হয়।
শিক্ষক আজিমুলের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় মোহাম্মদী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেন স্থানীয়রা। তাঁরা অভিযোগ করেন, মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলায় পরিবারসহ আজিমুলের ওপর হামলা চালানো হয়।
Reviewed by Admin
on
August 21, 2026
Rating:



