গুগল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জেমিনি প্রো এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ অফার করছে। শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা পাওয়া যাবে।
অফারের অধীনে শিক্ষার্থীরা এক বছরের জন্য গুগলের জেমিনি প্রো ব্যবহারের সুযোগ, স্বাভাবিকের চেয়ে বেশি ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজসহ অন্যান্য সুবিধা পাবেন।
এই সুবিধা পেতে শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। তাঁদের কাছে থাকতে হবে নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট এবং দেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র প্রয়োজন হবে। এছাড়া শিক্ষার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে।
সুবিধা নিতে প্রথমে ব্রাউজারে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে Google One Student Page-এ যেতে হবে। সেখানে শিক্ষার্থী হিসেবে যাচাই সম্পন্ন করে অফারটি অ্যাকটিভ করতে হবে।
শর্ত পূরণ হলেই বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল
Reviewed by Admin
on
August 22, 2026
Rating:
Reviewed by Admin
on
August 22, 2026
Rating:



